বাংলাদেশের রাজধানী ঢাকার বাংলামোটরে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে ক্ষমতাসীন বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মিডিয়া সেল জানিয়েছে, সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটির ব্যবস্থাপনায় এই আয়োজনে সরকারের গত ছয় মাসের কর্মকাণ্ডের বিস্তারিত পর্যালোচনা তুলে ধরা হবে। সরকারের বিভিন্ন খাতের দুর্বলতা ও ব্যর্থতা দেশবাসীর সামনে উপস্থাপন করাই এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। এছাড়াও দলটির রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ শীর্ষ পর্যায়ের নেতারা সংবাদ সম্মেলনে অংশ নেবেন।