ঢাকাMonday , 21 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

শেখ হাসিনার বক্তব্য বন্ধে ভারতের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা

Truth Post
August 4, 2026 3:00 am
Link Copied!

বাংলাদেশের ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার বিকালে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পলাতক শেখ হাসিনা ৫ আগস্ট প্রকাশ্যে বক্তব্য রাখতে পারেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়ায় দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।

পররাষ্ট্র উপদেষ্টা ভারতের হাইকমিশনারকে জানান, পলাতক শেখ হাসিনাসহ নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে বাংলাদেশ সহযোগিতা প্রত্যাশা করে। তিনি আরও উল্লেখ করেন, এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এবং দুই দেশের মধ্যকার ইতিবাচক সম্পর্কের অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। ভারতের হাইকমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আশ্বাস প্রদান করেন।

উভয় প্রতিনিধি নিয়মিত সংলাপ এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান অর্জনের বিষয়ে একমত পোষণ করেন।