ডেনমার্কের কোপেনহেগেন ও যুক্তরাজ্যের লন্ডনে ফ্যাশন সচেতন মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে কোবাল্ট ব্লু রঙের টি-শার্ট। সিনিয়র ফ্যাশন এডিটর আনা লাপ্লাকা জানিয়েছেন, গরমের শেষে উজ্জ্বল রঙের পোশাকের চাহিদা তুঙ্গে রয়েছে, যেখানে সাদা টি-শার্টের পরিবর্তে এখন এই গাঢ় ও প্রাণবন্ত নীল রঙের পোশাক বেছে নিচ্ছেন স্টাইল সচেতনরা।
ফ্যাশন ট্রেন্ড অনুযায়ী, কোবাল্ট ব্লু রঙের এই টি-শার্টগুলো কালো বা সাদা প্যান্টের পাশাপাশি খাকি রঙের জিন্সের সঙ্গে বেশ মানানসই। কোপেনহেগেনে ফ্যাশন সপ্তাহ শুরুর সঙ্গে সঙ্গেই এই বিশেষ রঙের টি-শার্টটি বর্তমান সময়ের ট্রেন্ডি লুক হিসেবে পরিচিতি পাচ্ছে।
সাধারণ ক্যাজুয়াল পোশাককে আরও আকর্ষণীয় ও আধুনিক করে তুলতে এই রঙটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। লন্ডন ও কোপেনহেগেনের ফ্যাশন অনুসরণকারীরা এরই মধ্যে লেদার স্কার্ট, ড্রস্ট্রিং প্যান্ট কিংবা সাদা প্যান্টের সঙ্গে কোবাল্ট ব্লু টি-শার্টের সমন্বয়ে নতুন লুক তৈরি করছেন।