ঢাকাWednesday , 5 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

শেয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি: চরমোনাই পীর


August 5, 2026 9:30 pm
Link Copied!

বাংলাদেশের রাজধানী ঢাকার একটি সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আমরা শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি। বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ ও গণমিছিলে তিনি এই মন্তব্য করেন। জুলাই আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য এখনো পূরণ হয়নি উল্লেখ করে তিনি বলেন, মানবরচিত তন্ত্রমন্ত্র দিয়ে জাতির প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়।

চরমোনাই পীর আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান যে সুযোগ তৈরি করেছিল, তা কাজে লাগাতে ইসলামের ভিত্তিতে সমঝোতা করা হয়েছিল। কিন্তু স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে আদর্শ থেকে সরে গিয়ে প্রচলিত পদ্ধতিতে আগ্রহী হয়ে ওঠায় ইসলামের সম্ভাবনা ও জুলাইয়ের প্রত্যাশা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বৈষম্য দূরীকরণ, নারীর নিরাপত্তা এবং সংখ্যালঘুদের শান্তি নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান বলে দাবি করেন।

সমাবেশে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, গুমের তদন্তের দায়িত্ব পুলিশকে দেওয়া জুলাই চেতনার পরিপন্থী। কারণ অতীতে পুলিশই গুমের সঙ্গে বেশি জড়িত ছিল। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীন কার্যক্রম প্রত্যাশা করলেও বর্তমান সরকার তা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। তিনি বলেন, আগামী সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী জয়ী হলে ঢাকাকে পরিকল্পিত ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে। সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।