ঢাকাFriday , 7 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি


August 7, 2026 11:30 am
Link Copied!

বাংলাদেশের বরিশালে ১১টি রাজনৈতিক দলের ঐক্যজোট বিদ্যুৎ ও গ্যাস সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিলের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে। মহানগর জামায়াতে ইসলামীর আমীর প্রিন্সিপাল মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর এই কর্মসূচিতে জনদুর্ভোগের চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নগরীর টাউন হল প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এ সময় তারা জুলাই সনদ বাস্তবায়ন করে রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনার পাশাপাশি জনদুর্ভোগ কমাতে সরকারের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভ ও সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেন তারা। সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে নেতৃবৃন্দ বলেন, জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।