যুক্তরাষ্ট্রের বাজারে অ্যাপলের ফ্ল্যাগশিপ ওয়্যারলেস ইয়ারবাড এয়ারপডস প্রো-এর দাম ৬০ ডলার কমানো হয়েছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, বেস্ট বাই, অ্যামাজন এবং ওয়ালমার্টের মতো খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো এখন ১৮৯.৯৯ ডলারে এয়ারপডস প্রো বিক্রি করছে। গত জুনের শেষের দিকে প্রাইম ডে-এর পর এটিই পণ্যটির সর্বনিম্ন দাম।
আইফোন ব্যবহারকারীদের জন্য এয়ারপডস প্রো অন্যতম পছন্দের ইয়ারবাড। এর উন্নত শব্দ গুণমান, সক্রিয় নয়েজ ক্যান্সেলেশন সুবিধা এবং ব্যবহারের সহজসাধ্যতার কারণে এটি বেশ জনপ্রিয়। নিয়মিত ব্যবহারের পাশাপাশি ব্যায়ামের সময়ও এটি বেশ আরামদায়ক।
এয়ারপডস প্রো-এর নতুন ডিজাইনে ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য হার্ট রেট সেন্সর যুক্ত করা হয়েছে, যা অ্যাপলের ফিটনেস অ্যাপের ৫০টিরও বেশি ওয়ার্কআউট মোডের সাথে কাজ করে। এছাড়া অন্য অ্যাপল ডিভাইসের সাথে স্বয়ংক্রিয়ভাবে সিঙ্ক করার সুবিধাও রয়েছে এতে।
বর্তমানে নির্ধারিত এই মূল্যটি প্রাইম ডে-এর রেকর্ড মূল্যের চেয়ে মাত্র ২০ ডলার বেশি। ইয়ারবাডটির আসল দাম ২৪৯ ডলার, তবে বর্তমান ছাড়ের ফলে ক্রেতারা এটি ২৪ শতাংশ কম মূল্যে কেনার সুযোগ পাচ্ছেন।