ঢাকাFriday , 7 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেতাকে শোকজ


August 7, 2026 10:00 pm
Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেনকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। শুক্রবার (৭ আগস্ট) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেন।

কেন এই নোটিশ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে ফয়সাল হোসেনের বিরুদ্ধে। এই কর্মকাণ্ডের দায়ে কেন তার বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ঘটনার প্রেক্ষাপট

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলে তাকে প্রটোকল দিয়ে নিয়ে যাওয়ার সময় ফয়সাল হোসেন বিশৃঙ্খলা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটান। এছাড়া একইদিন রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে শাখা ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে তিনি বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করেন বলে জানা গেছে।