ঢাকাSaturday , 8 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

সাশ্রয়ী মূল্যের নতুন ইলেকট্রিক ট্রাক আনছে ফোর্ড


August 8, 2026 1:15 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের বাজারে ৩০ হাজার ডলারের নিচে নতুন ইলেকট্রিক পিকআপ ট্রাক ‘ফোর্ড ফ্যাথম’ আনার ঘোষণা দিয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড। এটি ফোর্ডের নতুন ইউনিভার্সাল ইলেকট্রিক ভেহিকেল (UEV) প্ল্যাটফর্মে নির্মিত প্রথম গাড়ি, যা সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের কাছে পৌঁছাবে।

ফোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্যাথমের প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২৮ হাজার ৩৫০ ডলার। এতে স্ট্যান্ডার্ড রেঞ্জের ব্যাটারি, পাঁচটি আসন, ব্লু-ক্রুজ ড্রাইভার অ্যাসিস্ট্যান্স এবং অ্যাপল ম্যাপস ইন্টিগ্রেশনের সুবিধা থাকবে। ব্লু-ক্রুজ প্রযুক্তি নির্দিষ্ট হাইওয়ে বা ‘ব্লু জোন’-এ চালককে হাতবিহীন ড্রাইভিং অভিজ্ঞতা দেবে।

বিশ্বজুড়ে ইলেকট্রিক গাড়ির বিক্রির প্রবৃদ্ধি কমে আসায় সাশ্রয়ী মূল্যের মডেলের দিকে মনোযোগ দিচ্ছে ফোর্ড। ফোর্ড মডেল ই-এর জেনারেল ম্যানেজার কে হার্ট জানান, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই প্রয়োজনীয় ফিচারযুক্ত এই ট্রাকটি তৈরি করা হয়েছে। ডিজিটাল কার কি এবং বড় টাচস্ক্রিনের মতো আধুনিক সব প্রযুক্তির পাশাপাশি এর মাল্টিপারপাস ওপেন বেড গ্রাহকদের বাড়তি সুবিধা দেবে।

২০২৫ সালে ফোর্ড ইভি উৎপাদনে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল। তারই অংশ হিসেবে এই নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। ২০২৭ সালের শুরুতে গাড়িটির প্রি-অর্ডার শুরু হওয়ার কথা রয়েছে। বর্তমানে বাজারে বিদ্যমান স্লেট পিকআপ ট্রাকের পরেই ফ্যাথম হবে সবচেয়ে সাশ্রয়ী ইলেকট্রিক পিকআপ ট্রাক।