যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মডেল ও অভিনেত্রী সিডনি সুইনি তার নতুন অন্তর্বাসের ব্র্যান্ড ‘SYRN’-এর প্রচারণামূলক বিজ্ঞাপনে প্রেমিক স্কুটার ব্রাউনের প্রতি সূক্ষ্ম ইঙ্গিত দিয়েছেন। বিজ্ঞাপনের ছবিতে সুইনিকে একটি ফ্যাকাশে গোলাপি রঙের ব্রা পরা অবস্থায় দেখা গেছে, যেখানে তার গলায় একটি সোনালি নেকলেসে ‘SB’ অক্ষর দুটি স্পষ্ট। এই আদ্যক্ষর দুটি মিউজিক এক্সিকিউটিভ স্কুটার ব্রাউনের নামের সাথে মিলে যায়।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোতে অভিনেত্রী বিভিন্ন পোজ দিয়েছেন। যদিও সিডনি সুইনি বা তার ব্র্যান্ড আনুষ্ঠানিকভাবে গয়নাটির বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে তার ভক্ত ও অনুসারীদের মাঝে এটি আলোচনার জন্ম দিয়েছে।
২০২৫ সালের গ্রীষ্মে ভেনিসে জেফ বেজোস ও লরেন সানচেজের বিয়ের অনুষ্ঠানের সময় থেকে সিডনি ও স্কুটার ব্রাউনের সম্পর্কের সূত্রপাত হয়। দীর্ঘ সময় ব্যক্তিগত পর্যায়ে সম্পর্কটি রাখলেও গত এক বছরে তারা প্রকাশ্যে একে অপরের সঙ্গে সময় কাটাতে শুরু করেন। স্কুটারের ৪৪তম জন্মদিনে অভিনেত্রী তাকে ‘সবচেয়ে বড় হৃদয়ের মানুষ’ হিসেবে উল্লেখ করেছিলেন। সম্প্রতি স্কুটার ব্রাউনের সন্তানদের সঙ্গেও সিডনি সুইনিকে সময় কাটাতে দেখা গেছে, যা তাদের সম্পর্কের নতুন এক মাইলফলক হিসেবে দেখছেন অনেকে।