ঢাকাSunday , 11 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

যুক্তরাষ্ট্রের সিনেটে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার বিল পাস

Truth Post
August 8, 2026 4:00 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দেশটির সিনেটে রাশিয়ার ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাস হয়েছে, যার নেতৃত্ব দিয়েছিলেন প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। গত শুক্রবার ৮৬-১১ ভোটে পাস হওয়া এই বিলটির গুরুত্ব অপরিসীম, কারণ এটি রাশিয়ার জ্বালানি খাতের আয়ের উৎস বন্ধ করে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। গত মাসে ৭১ বছর বয়সে লিন্ডসে গ্রাহামের আকস্মিক মৃত্যুর পর তার সম্মানে বিলটির নামকরণ করা হয়েছে।

এই আইনের আওতায় রাশিয়ার শীর্ষ নেতাদের ওপর নিষেধাজ্ঞা এবং যারা রাশিয়া থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস কিনবে, তাদের ওপর কঠোর জরিমানা আরোপের ব্যবস্থা রাখা হয়েছে। এতে প্রেসিডেন্ট ট্রাম্পকে রাশিয়ার জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার পরিধিও বাড়ানো হয়েছে।

মৃত্যুর আগে লিন্ডসে গ্রাহাম ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছিলেন এবং বিলটির বিষয়ে হোয়াইট হাউসের সমর্থন নিশ্চিত করেছিলেন। সিনেটে তার স্থলাভিষিক্ত বোন সেনেটর ডার্লিন গ্রাহাম বলেন, তার ভাই একজন জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ এবং শান্তির দূত হিসেবে এই সংঘাত অবসানে কাজ করে গেছেন। তিনি আরও উল্লেখ করেন, রাশিয়ার যুদ্ধের মূল অর্থায়ন আসে জ্বালানি বিক্রির রাজস্ব থেকে, যা বন্ধ করা জরুরি।

আইনটি এখন কার্যকর হওয়ার জন্য হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাস হতে হবে এবং সবশেষে প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। হাউস স্পিকার মাইক জনসন এবং প্রেসিডেন্ট ট্রাম্প বিলটির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। তবে কিছু ডেমোক্র্যাট সদস্য ট্রাম্পকে বাড়তি শুল্ক আরোপের ক্ষমতা দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছেন, যা ভোটাভুটিতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।