ঢাকাSaturday , 8 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

রবিবার চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী


August 8, 2026 2:00 pm
Link Copied!

বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজারে একদিনের সরকারি সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, রবিবার (৯ আগস্ট) তিনি চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন, বন্যাদুর্গতদের পুনর্বাসন কার্যক্রম এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের পর এটি তার প্রথম চট্টগ্রাম ও কক্সবাজার সফর হওয়ায় স্থানীয় পর্যায়ে গুরুত্ব বাড়ছে।

সফরসূচি অনুযায়ী, রবিবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছাবেন। সেখানে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।

এরপর দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকতে পৌঁছাবেন তিনি। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ এবং ১০০টি গৃহহারা পরিবারের কাছে নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন। দুপুর ১টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

বিকেলে হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় মরহুম আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন। এরপর হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যাদুর্গত ৩০টি পরিবারের জন্য ঘর নির্মাণের অনুদান এবং ১৫ জন প্রতিবন্ধীকে আর্থিক সহায়তা দেবেন তিনি।

সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু হোটেলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করবেন প্রধানমন্ত্রী। রাত ৯টা ২০ মিনিটে তার ঢাকা ফেরার কথা রয়েছে।

ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, সরকার বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত ব্যবস্থা গ্রহণ করেছে।