ঢাকাSunday , 13 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

বান্দরবানে পাহাড় ধস: শিশুসহ নিহত ৫

Link Copied!

বান্দরবানের লামা উপজেলায় টানা পাঁচ দিনের ভারী বর্ষণে পাহাড় ধসে শিশুসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ায় এ ঘটনা ঘটে।

আজিজনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টানা বর্ষণের ফলে ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

ঘটনার বিবরণ দিয়ে মোবারক হোসেন বলেন,

“ভারী বৃষ্টিতে ইউনিয়নের বেশ কয়েক জায়গায় পাহাড়ধস হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় পাহাড়ধসে মিশন পাড়ার বাসিন্দা মৃত আদম আলীর ছেলে মো. ইউনুস এবং আলী হায়দারের ছেলে মো. জুয়েলের বসতঘর মাটির নিচে চাপা পড়ে।”

পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়ে প্রাণ হারানো ব্যক্তিদের পরিচয় নিচে দেওয়া হলো:

• মো. ইউনুস
• রানু আক্তার (ইউনুসের স্ত্রী)
• মো. সোলেমান (ইউনুস ও রানুর সন্তান)
• মো. জুয়েল
• কুলসুমা আক্তার (জুয়েলের স্ত্রী)

লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন জানিয়েছেন, লামা ফায়ার সার্ভিস, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহায়তায় প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

উদ্ধার কার্যক্রম শেষে উপজেলা নির্বাহী অফিসার বলেন,

“নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।”