ঢাকাSunday , 13 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

পীরগঞ্জে কলেজে শিক্ষার্থীকে ধাওয়া, মুদির দোকানে হামলা ও ভাঙচুর

ডেস্ক নিউজ
July 9, 2026 11:55 pm
Link Copied!

পূর্ব শত্রুতার জেরে পীরগঞ্জ সরকারি কলেজে এক শিক্ষার্থীকে ধাওয়া করার ঘটনা ঘটেছে। এ সময় প্রাণ বাঁচাতে ভুক্তভোগী শিক্ষার্থী উপজেলা পরিষদ গেটসংলগ্ন রিপন আলীর মুদির দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানেও ভাঙচুর ও লুটপাটের চেষ্টা চালায়।

মো. আরফান আলী — নিজস্ব প্রতিবেদক

ঘটনার বিবরণ দিয়ে দোকানদার রিপন আলী জানান,

“পূর্ব শত্রুতার জের ধরে একদল ছাত্র আরেক ছাত্রকে ধাওয়া করে। এ সময় তারা দোকানে ঢুকে পড়ে এবং অনাকাঙ্ক্ষিতভাবে হামলার শিকার হতে হয়।”

হামলাকারীরা মুদির দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের প্রচেষ্টা চালায়। ঘটনার সময় ধাওয়াকারীদের মধ্যে সাদ ও সূর্য নামের দুই শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় সাবেক কমিশনার দবিরুল ইসলাম উপস্থিত হয়ে আপসের চেষ্টা করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি তৎপরতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।