ঢাকাSunday , 9 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

মহেশখালীতে প্রধানমন্ত্রী: মেগাপ্রকল্প পরিদর্শন ও বন্যাদুর্গতদের পুনর্বাসনে সফর


August 9, 2026 3:00 pm
Link Copied!

বাংলাদেশের কক্সবাজারের মহেশখালীতে মেগাপ্রকল্প পরিদর্শন ও চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকায় পুনর্বাসন কার্যক্রম তদারকি করতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রবিবার সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে তিনি হেলিকপ্টারে মহেশখালীর উদ্দেশ্যে রওনা হন। দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম মূল উদ্দেশ্য।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় মহেশখালীতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন। সেখানে তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে মেগাপ্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করবেন।

এরপর দুপুর ১২টায় তিনি হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে নতুন ঘর হস্তান্তর করবেন তিনি।

দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লাম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকাল সোয়া ৩টায় হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যাদুর্গতদের পুনর্বাসন বিষয়ক আরেকটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে সাংগঠনিক সভায় অংশ নেবেন। যাবতীয় কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টায় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মহেশখালীতে প্রশাসনিক ও দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ জানান, এটি একটি সরকারি সফর হলেও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ রয়েছে। এ সময় স্থানীয়দের পক্ষ থেকে টেকসই বেড়িবাঁধ ও কক্সবাজার-মহেশখালী সংযোগ সড়ক নির্মাণের দাবি জানানো হয়েছে।