ঢাকাSunday , 13 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

ওহাইওতে রামাস্বামীর কর্মীর প্রশ্নের মুখে ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাক্টন


September 13, 2026 12:15 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের হ্যারিসনে ডেমোক্রেটিক পার্টির গভর্নর পদপ্রার্থী অ্যামি অ্যাক্টনের একটি নির্বাচনী প্রচার অনুষ্ঠানে তাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। বিবেক রামাস্বামীর প্রচার শিবিরের এক কর্মী অ্যাক্টনের কাছে জানতে চান, কেন তিনি তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী রামাস্বামীর সঙ্গে বিতর্কে অংশ নিতে অস্বীকৃতি জানাচ্ছেন। এ সময় অ্যাক্টনের প্রচার দলের সদস্যরা ওই কর্মীকে বাধা দেন এবং ক্যামেরা বন্ধ করার নির্দেশ দেন।

ঘটনার সময় অ্যাক্টন প্রশ্নের জবাব না দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। ভিডিওতে দেখা যায়, তার কর্মীরা ভিডিও ধারণে বাধা দিচ্ছেন এবং বারবার বলছেন, কোনো ছবি তোলা বা সাক্ষাৎকার নেওয়া যাবে না। এক পর্যায়ে কর্মীদের সাথে ধাক্কাধাক্কিতে ওই ক্যামেরাম্যান বিড়ম্বনার শিকার হন।

অ্যাক্টনের প্রচার শিবির শুরু থেকেই রামাস্বামীর সাথে বিতর্কে অংশ নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে। এ বিষয়ে তাদের মুখপাত্র জানান, অ্যাক্টন ওহাইওর সাধারণ মানুষের সঙ্গে কথা বলায় গুরুত্ব দিচ্ছেন। তারা রামাস্বামীকে ‘প্রতারক’ ও ভিত্তিহীন মিথ্যা প্রচারকারী হিসেবে আখ্যা দিয়ে তার সাথে বিতর্কে বসতে অস্বীকৃতি জানান।

অন্যদিকে রামাস্বামী এই ঘটনাকে তার প্রতিপক্ষের দুর্বলতা হিসেবে দেখছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বিতর্ক এড়িয়ে চলা ও ভোটারদের প্রশ্নের মুখোমুখি না হওয়া ওহাইওর জনগণের জন্য দুর্ভাগ্যজনক। আগামী ৩ নভেম্বর ওহাইওতে গভর্নর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।