ঢাকাMonday , 14 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

স্থানীয় নির্বাচনে কোনো ধরনের কারচুপি বরদাশত করা হবে না: শেখ ফজলুল করীম মারুফ


September 14, 2026 7:45 pm
Link Copied!

বাংলাদেশের ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারচুপি, সমঝোতা বা কারিগরি জালিয়াতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। সোমবার ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক, নির্বাচন, জনপ্রতিনিধি, ছাত্রী ও মহিলা এবং ত্রাণ ও সমাজকল্যাণ বিভাগের এক জরুরি সভায় তিনি এ কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরতে তিনি এই হুঁশিয়ারি দেন।

শেখ ফজলুল করীম মারুফ বলেন, গত ১২ ফেব্রুয়ারি সমঝোতার নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। সাত মাস পেরিয়ে গেলেও তারা স্থানীয় পর্যায়ের কোনো নির্বাচন দেওয়ার সাহস দেখাতে পারছে না। জাতীয় নির্বাচনের সময় যে ধরনের সমঝোতা ও কারিগরি জালিয়াতি হয়েছে, তা জনগণের মনে রয়েছে।

তিনি আরও বলেন, দেশের জনগণ স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো ধরনের সমঝোতা ও জালিয়াতিকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে প্রস্তুত রয়েছে। তাই দ্রুত স্থানীয় নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা জরুরি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিষয়ে তিনি অভিযোগ করেন, বিএনপি দলীয় প্রশাসক নিয়োগ দিলেও গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে এখনো ফ্যাসিবাদী মতাদর্শের লোকজন বহাল রয়েছে। অতি দ্রুত আওয়ামী লীগ সমর্থিত বা মদদপুষ্টদের সিটি করপোরেশন থেকে অপসারণের দাবি জানান তিনি।

নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সভায় নগর ও বিভিন্ন বিভাগের নেতারা উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।