ঢাকাTuesday , 15 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার


September 15, 2026 7:15 pm
Link Copied!

বাংলাদেশের টাঙ্গাইলের সখীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার পরও ঝটিকা মিছিল বের করায় পুলিশি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রেজাউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের ছেলে নিয়ামুল হক, যুবলীগ নেতা আতিক হাসান ও সোহাগ সিকদার।

গত রোববার বিকেলে সখীপুর উপজেলার দাড়িয়াপুর এলাকায় ছাত্রলীগের পক্ষ থেকে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়। এ নিয়ে গত দুই দিনে মোট সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করা হলো।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।