বাংলাদেশের পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় নিজ বাসা থেকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির উজ্জ্বলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে পঞ্চগড় সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ওসি মোখলেছুর রহমান জানান, অভিযুক্ত হুমায়ুন কবিরের বিরুদ্ধে থানায় একাধিক মামলা চলমান রয়েছে। বুধবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষাপটে এই গ্রেফতারের ঘটনা ঘটল।