ঢাকাFriday , 21 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর


August 21, 2026 6:45 pm
Link Copied!

বাংলাদেশের ঢাকার বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার উদ্দেশ্যে পৌঁছেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তাঁর গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে সাজ সাজ রব পড়ে গেছে।

বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিচারপতি এবং কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে আসা শুরু করেছেন। সব মিলিয়ে শপথগ্রহণের আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।