ঢাকাThursday , 30 July 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

শফিকুর-নাহিদ-মামুনুল এক হলে সরকারের পতন অনিবার্য: কর্নেল অলি

Truth Post
July 25, 2026 10:50 pm
Link Copied!

বাংলাদেশের সিলেটের বিভাগীয় সমাবেশে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম এবং শাইখুল হাদিস মামুনুল হক একজোট হলে এক সপ্তাহের মধ্যেই সরকারের পতন অনিবার্য। শনিবার (২৫ জুলাই) ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

অলি আহমদ বলেন, এই তিন নেতা একজোট হতে পারলে যে কোনো সময় ঢাকায় ২০ থেকে ৩০ লাখ মানুষের সমাবেশ ঘটানো সম্ভব। তারা টঙ্গী, সায়েদাবাদ ও মিরপুরের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টের সড়ক অবরোধ করে ফেলতে পারবেন। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, অন্য কারো দ্বারা প্রভাবিত না হয়ে দেশের মানুষের কথা চিন্তা করা প্রয়োজন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে অলি আহমদ বলেন, এক ব্যক্তি একইসঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান থাকতে পারবেন না—এমন প্রস্তাব ১১ দলীয় ঐক্যজোট দিয়েছিল, যা গৃহীত হয়নি। তিনি প্রধানমন্ত্রীকে বিএনপির দলীয় প্রধানমন্ত্রী না হয়ে দেশের সব মানুষের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পরামর্শ দেন।

তিনি আরও বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে ভবিষ্যতে ‘এক দফা, এক দাবি—এই সরকার কবে যাবি’ স্লোগান ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি এবং খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।