ঢাকাThursday , 30 July 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন রাকসু ভিপি


July 29, 2026 1:20 pm
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাকসু কার্যালয়ে হামলার ঘটনার পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ছাত্রলীগ কর্মীদের পক্ষে সংবাদ প্রচার এবং রাকসু কার্যালয়ে হামলা নিয়ে প্রতিবেদনের সমালোচনা করে তিনি এই অবস্থান জানান।

সংবাদ সম্মেলনে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, যারা ছাত্রলীগ কর্মীদের ডিফেন্ড করে সংবাদ প্রকাশ করেছেন এবং তাদের জন্য মায়াকান্না দেখিয়েছেন, তাদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি অভিযোগ করেন যে, উপস্থিত সাংবাদিকদের মধ্যেও অনেকে এমন প্রতিবেদন করেছেন।

রাকসু কার্যালয়ে হামলার ঘটনা প্রসঙ্গে ভিপি বলেন, তারা (ছাত্রলীগ) হামলা চালিয়েছিল এবং আমরা কেবল তার প্রতিরোধ করেছি। সাংবাদিকরা এই ঘটনাকে হামলা হিসেবে উল্লেখ করায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, সাংবাদিকরা কেন হামলার মতো শব্দ ব্যবহার করতে দ্বিধাবোধ করছেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শিক্ষার্থীদের বের করে আনার বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে আসা প্রতিবেদনেরও সমালোচনা করেন তিনি। ভিপি দাবি করেন, কোনো শিক্ষার্থীই পড়াশোনার ক্ষতি নিয়ে অভিযোগ করেনি, সাংবাদিকরাই বিষয়টিকে অতিরঞ্জিত করে উপস্থাপন করছেন।

সংবাদ সম্মেলনে রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বির এবং তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুস সাকিবসহ রাকসু নেতারা উপস্থিত ছিলেন।