ঢাকাThursday , 30 July 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ


July 30, 2026 6:50 am
Link Copied!

বাংলাদেশের জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ জুলাই) দুপুরে সরিষাবাড়ী আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে করা মামলায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, তথ্য প্রতিমন্ত্রী থাকাকালীন ডা. মুরাদ হাসান একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজের টকশোতে ওই ব্যক্তিবর্গকে নিয়ে অশ্লীল মন্তব্য করেন। বাদীপক্ষের দাবি, এই মিথ্যাচারে তারেক রহমান ও জাইমা রহমানের ১০ হাজার কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা লায়ন রুমেল সরকার এই মামলাটি দায়ের করেন। মামলায় ডা. মুরাদ হাসানের পাশাপাশি টকশোর উপস্থাপক মহি উদ্দিন হেলাল নাহিদকে আসামি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মনিরুজ্জামান জানান, গত বছরের ২৪ মে আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। আসামিরা আদালতে হাজিরা না দেওয়ায় পরবর্তীতে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু তারা এখনো পলাতক থাকায় আদালত বুধবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের এই আদেশ দেন। যদি এরপরও আসামিরা হাজির না হন, তবে তাদের অনুপস্থিতিতেই মামলার বিচারকাজ পরিচালনা করা হবে।