ঢাকাThursday , 30 July 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

রাজশাহী সফরে মার্কিন রাষ্ট্রদূত: পরিদর্শন করলেন বরেন্দ্র জাদুঘর

ডেস্ক নিউজ
July 5, 2026 5:22 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। রোববার সফরের অংশ হিসেবে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তিনি জাদুঘরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, দুর্লভ পাণ্ডুলিপি, প্রাচীন পুঁথি ও ঐতিহাসিক সংগ্রহ ঘুরে দেখেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মার্কিন রাষ্ট্রদূতকে জাদুঘরের সংরক্ষণ কার্যক্রম, ঐতিহ্যবাহী সংগ্রহ এবং প্রত্নসম্পদ সুরক্ষায় চলমান উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহায়তাপুষ্ট বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়। পরে রাষ্ট্রদূত রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্টারলিংক ইন্টারনেট সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি প্রযুক্তি, রোবটিক্স, উদ্ভাবন এবং ভবিষ্যতের ডিজিটাল দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

দিনব্যাপী সফরের শেষ পর্বে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ব্যান্ড এবং রাজশাহীর ঐতিহ্যবাহী গম্ভীরা শিল্পীরা যৌথভাবে পরিবেশনায় অংশ নেন। শিক্ষা, প্রযুক্তি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে এ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।