ঢাকাFriday , 7 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ফিরে পেলেন সদস্য পদ


August 7, 2026 1:45 am
Link Copied!

বাংলাদেশের নড়াইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাক্ষরিত পৃথক ছয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানান। দলীয় শৃঙ্খলা ফেরাতে এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

সদস্য পদ ফিরে পাওয়া নেতারা হলেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম এবং লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ ও সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু।

রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে দলীয় শৃঙ্খল ভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে সংশ্লিষ্ট নেতাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্তে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এখন থেকে সংশ্লিষ্ট নেতারা দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছে বিএনপি।