ঢাকাTuesday , 13 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

যুক্তরাজ্যে কঠোর ভিসা নীতি সত্ত্বেও স্পনসর তালিকায় ছোট ব্যবসা প্রতিষ্ঠান

International Desk
August 7, 2026 4:00 am
Link Copied!

যুক্তরাজ্যের হোম অফিসের নিয়ম অনুযায়ী, দেশটির ছোট ও মাঝারি মানের প্রায় ১ হাজার ৯০০টি ব্যবসা প্রতিষ্ঠান বিদেশি কর্মী নিয়োগের জন্য স্পনসর করার বৈধ অনুমতি ধরে রেখেছে। বিবিসিসির ভেরিফাই বিভাগের অনুসন্ধানে দেখা গেছে, তালিকায় থাকা এসব প্রতিষ্ঠানের মধ্যে কার ওয়াশ, ভ্যাপ শপ, মুদি দোকান ও নাপিতের দোকানও অন্তর্ভুক্ত রয়েছে। অথচ এই ভিসা নিয়মগুলো উচ্চ বেতনের পেশাজীবীদের জন্য নির্ধারিত।

২০২৫ সালের জুলাই মাসে সরকার দক্ষ কর্মী নিয়োগের নিয়ম কঠোর করে। নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি কর্মীদের স্নাতক পর্যায়ের হতে হবে এবং তাদের বার্ষিক বেতন হতে হবে কমপক্ষে ৪১ হাজার ৭০০ পাউন্ড। তবে এই পরিবর্তনের এক বছর পরও দেখা যাচ্ছে, দেড় হাজারের বেশি মুদি দোকান, ১৫০টি ট্যাক্সি অপারেটর, ১০০টি নাপিতের দোকান এবং অসংখ্য কার ওয়াশ ও ভ্যাপ শপ এখনো স্পনসর তালিকায় বহাল রয়েছে। তালিকায় থাকা ১০০টিরও বেশি প্রতিষ্ঠান নিয়ম কঠোর হওয়ার পর যুক্ত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ দুই মাস আগে এই তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে জরুরি পর্যালোচনার নির্দেশ দিয়েছিলেন। তার আশঙ্কা, এই সিস্টেমের অপব্যবহার হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, যেসব প্রতিষ্ঠান এই ব্যবস্থার অপব্যবহার করবে, তাদের লাইসেন্স বাতিল করা হবে।

সরকারের নতুন নিয়ম অনুযায়ী, সেলস বা রিটেইল অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্সি ড্রাইভার ও চাফারের মতো পেশায় নিয়োজিতদের জন্য দক্ষ কর্মীর ভিসা পাওয়ার সুযোগ নেই। তবে কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে, যেমন নির্মাণ শ্রমিক, কাঠমিস্ত্রি বা নার্সিং সহকারী, যেখানে যুক্তরাজ্যে কর্মী সংকট রয়েছে।

অক্সফোর্ড ইউনিভার্সিটির মাইগ্রেশন অবজারভেটরির পরিচালক ড. ম্যাডেলিন সাম্পশন জানিয়েছেন, যেসব প্রতিষ্ঠান আগে থেকেই নিবন্ধিত ছিল, তারা পুরনো কর্মীদের স্পনসর করতে পারে, কিন্তু নতুন কাউকে নিয়োগ দেওয়া এখন অনেক কঠিন। এদিকে, ইমিগ্রেশন আইনজীবী জোয়ানা হান্ট জানান, একটি সাধারণ দোকানের পক্ষে স্নাতক পর্যায়ের দক্ষ কর্মী নিয়োগের প্রয়োজনীয়তা প্রমাণ করা আইনত বেশ চ্যালেঞ্জিং।