ঢাকাSaturday , 10 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

গোপালপুরে জাতীয় শিক্ষা সপ্তাহে ৫ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ফারিয়া জাহান মুন

Truth Post
August 8, 2026 10:15 pm
Link Copied!

বাংলাদেশের টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ফারিয়া জাহান মুন। শিক্ষা ক্ষেত্রে অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়, যা স্থানীয় শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করে।

ফারিয়া জাহান মুন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী, মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ গার্লস ইন স্কাউট, বাংলা কবিতা আবৃত্তিতে প্রথম স্থান, নির্ধারিত বক্তব্যে প্রথম স্থান এবং তাৎক্ষণিক বক্তব্যে প্রথম স্থান অধিকার করেছেন।

শনিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিনসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা।