ঢাকাSunday , 9 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

২০২৭ সালের জুনের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো সেশনজট থাকবে না: উপাচার্য


August 9, 2026 6:45 am
Link Copied!

বাংলাদেশের রাজধানী ঢাকার সার্কিট হাউস রোডে অবস্থিত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) অডিটোরিয়ামে আয়োজিত ‘গণমাধ্যমবিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স ২০২৬’ এর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ঘোষণা দিয়েছেন যে, ২০২৭ সালের জুন মাসের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সে আর সেশনজট থাকবে না। শিক্ষার্থীদের সময়োপযোগী দক্ষতা অর্জন ও অ্যাকাডেমিক কার্যক্রমে গতি আনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

উপাচার্য জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়টিকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে সিলেবাস আধুনিকায়ন, বিশ্বমানের দক্ষতাভিত্তিক কোর্স চালু এবং আন্তর্জাতিক বিভিন্ন শিক্ষা ও উন্নয়ন সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় গতানুগতিক সিলেবাস পরিবর্তন করে আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম প্রণয়নের কাজ চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচিসহ নেতৃত্বগুণ বিকাশের জন্য ‘পারফর্মিং আর্টস কলেজ’ স্থাপনের উদ্যোগের কথাও জানান উপাচার্য।

গণমাধ্যমের ভূমিকা নিয়ে উপাচার্য বলেন, বস্তুনিষ্ঠতা ও সত্যতা বজায় রেখে সাংবাদিকদের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর পিআইবির দীর্ঘস্থায়ী সেশনজট কাটতে শুরু করেছে এবং শিক্ষার মানোন্নয়নে বর্তমান প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে।