ঢাকাWednesday , 7 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

বাগেরহাটের মোরেলগঞ্জে ৪২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

Truth Post
August 9, 2026 10:00 pm
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৫ সালের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৪২ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও অর্থ প্রদান করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে মোরেলগঞ্জ মডেল একাডেমির উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। শিক্ষার্থীদের মেধা বিকাশে ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের বৃত্তি প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আলহাজ মো. সুলতান আহম্মেদ ফকির। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৪২ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট, সনদপত্র ও বৃত্তি বাবদ অর্থ তুলে দেওয়া হয়। মোরেলগঞ্জ মডেল একাডেমির আয়োজনে এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।