ঢাকাThursday , 13 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

জুসিং নাকি ব্লেন্ডিং: স্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপকারী?


August 13, 2026 2:15 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডট কমের প্রতিবেদন অনুযায়ী, পুষ্টিগুণ বজায় রাখার ক্ষেত্রে জুসিং ও ব্লেন্ডিংয়ের মধ্যে পার্থক্য রয়েছে। জুসিংয়ের মাধ্যমে ফলের বা সবজির কেবল রসটুকু পাওয়া যায়, যার ফলে শরীর দ্রুত পুষ্টি ও শক্তি শোষণ করতে পারে। তবে এই প্রক্রিয়ায় খাদ্য উপাদান থেকে আঁশ বা ফাইবার আলাদা হয়ে যায়, যা হজম প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অন্যদিকে, ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে পুরো ফল বা সবজি ব্যবহার করা হয়। এতে খাবারের আঁশ অক্ষুণ্ন থাকে, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ব্লেন্ড করা খাবার জুসের তুলনায় তুলনামূলক বেশি ঘন হয়।

পুষ্টিবিদদের মতে, আপনি যদি দ্রুত শক্তি পেতে চান তবে জুসিং কার্যকর হতে পারে। তবে সামগ্রিক হজম স্বাস্থ্য ও দীর্ঘমেয়াদী তৃপ্তির জন্য ব্লেন্ডিং অনেক বেশি উপযোগি। ব্যক্তিগত শারীরিক অবস্থা এবং ডায়েট চার্ট অনুযায়ী সঠিক পদ্ধতিটি বেছে নেওয়া স্বাস্থ্যের জন্য ভালো।