ঢাকাTuesday , 1 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

ক্যামেরা ও ফ্লসিং সুবিধাসহ নতুন ইলেকট্রিক টুথব্রাশ আনল ডাইসন


September 1, 2026 3:45 pm
Link Copied!

যুক্তরাজ্যের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ডাইসন প্রথমবারের মতো ক্যামেরাযুক্ত একটি অত্যাধুনিক ইলেকট্রিক টুথব্রাশ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে, যা একই সঙ্গে দাঁত পরিষ্কার ও ফ্লসিংয়ের কাজ করতে সক্ষম। ডাইসনের দাবি, নতুন এই ‘ক্যামেরা জেট’ (CameraJet) টুথব্রাশটির মাধ্যমে ব্যবহারকারীরা দাঁতের যত্ন নেওয়ার ক্ষেত্রে নতুন এক অভিজ্ঞতা পাবেন। ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার।

টুথব্রাশটিতে একটি ছোট ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করা হয়েছে। এটি ওয়াই-ফাইয়ের মাধ্যমে স্মার্টফোনে লাইভ ভিডিও স্ট্রিমিং করতে পারে, ফলে ব্যবহারকারীরা দাঁতের ভেতরের অবস্থা সরাসরি দেখতে পান। ব্রাশটি ব্যবহারের সময় এআই প্রযুক্তি প্রতি সেকেন্ডে ২৮টি ছবি বিশ্লেষণ করে দাঁতের ফাঁক শনাক্ত করে। ফাঁক খুঁজে পাওয়ার ১০০ মিলিলিটারের মধ্যে এটি স্বয়ংক্রিয়ভাবে মাউথওয়াশের ফোয়ারা ছড়িয়ে দাঁত পরিষ্কার করে দেয়।

ডিভাইসটির সাথে একটি উন্নত চার্জিং ডক রয়েছে, যা টুথব্রাশ রিচার্জ করার পাশাপাশি মাত্র তিন সেকেন্ডের মধ্যে এর ১২.৫ মিলিলিটারের মাউথওয়াশ ট্যাংক স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ করে দেয়। টুথব্রাশটিতে এক লাখ পিক্সেল রেজোলিউশনের ক্যামেরা এবং স্ট্রোবিং লাইট যুক্ত করা হয়েছে। এছাড়া এর ব্রাশ হেড প্রতি সেকেন্ডে প্রায় ১,০০০ বার দুলতে থাকে, যা দাঁতের দাগ দূর করতে ও মাড়ির যত্নে সহায়তা করে।

ডাইসন জানিয়েছে, ক্যামেরা জেট সিরামিক ব্লু ও সিরামিক পিংক—এই দুই রঙে পাওয়া যাচ্ছে। ডিভাইসের কার্যকারিতা বাড়াতে কোম্পানিটি আলাদাভাবে বিশেষ টুথপেস্ট ও মাউথওয়াশ বাজারজাত করার পরিকল্পনা করছে। নিয়মিত ফ্লস করতে যারা অভ্যস্ত নন, তাদের জন্য এই প্রযুক্তিটি দাঁতের স্বাস্থ্য সুরক্ষায় বেশ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।