ঢাকাWednesday , 2 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

ডাকসুর রচনা প্রতিযোগিতায় বিজয়ী পাঁচ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান


September 2, 2026 11:45 am
Link Copied!

বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘সবার জন্য বিশ্ববিদ্যালয়: অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস গঠনের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী পাঁচ শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ক্যাম্পাসে অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতে শিক্ষার্থীদের মতামত ও সুপারিশের গুরুত্ব বিবেচনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী

প্রতিযোগিতায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যারীন রাফা প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে ভাষাবিজ্ঞান বিভাগের মোছা. মিনিয়ারা খাতুন এবং আরবি বিভাগের সায়মা বিনতে ইসমাইল। এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেন অ্যাকাউন্টিং বিভাগের অন্তরা রাণী ও শিক্ষা ও গবেষণা বিভাগের মায়ারিজ খন্দকার দিয়া।

উদ্দেশ্য ও কার্যক্রম

আয়োজনটির তত্ত্বাবধানে ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য মির্জা রাইসুল ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে সমতাভিত্তিক ও নিরাপদ করে তুলতেই শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাগুলোকে সামনে নিয়ে আসার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। রচনায় উঠে আসা বাস্তবসম্মত প্রস্তাবনাগুলো ভবিষ্যতে ডাকসুর কার্যক্রমে যুক্ত করা হবে।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও প্রস্তাবনাগুলো একটি বৈষম্যহীন ক্যাম্পাস গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডাকসু এসব প্রস্তাবনাকে গুরুত্ব দিয়ে সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। এ সময় ডাকসুর বিভিন্ন সম্পাদক, ডিআরবি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।