ঢাকাFriday , 4 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

নারায়ণগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে জখম, আটক ১


September 4, 2026 2:45 pm
Link Copied!

বাংলাদেশের নারায়ণগঞ্জের ফতুল্লায় কায়েমপুর এলাকায় জসিম উদ্দিন নামে এক জামায়াত নেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। ভুক্তভোগী জসিম উদ্দিন ফতুল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

আহত জসিম উদ্দিনের অভিযোগ, স্থানীয় যুবলীগকর্মী শাহাদাৎ ও তার সঙ্গীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় শাহাদাৎ সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই জসিম উদ্দিনকে অনুসরণ করছিল বলে দাবি করেন তিনি।

ঘটনার বিবরণ দিয়ে জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে শাহাদাৎ ও তার সহযোগীরা তাকে গতিরোধ করে। বিভিন্ন মামলায় নাম দেওয়ার অভিযোগে তাকে এলোপাথাড়ি মারধর করা হয়। একপর্যায়ে সুইচ গিয়ার ছুরি দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়ার পথেও হামলাকারীরা পুনরায় তার ওপর চড়াও হয়।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানিয়েছেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আহম্মদ নামে একজনকে আটক করা হয়েছে এবং হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।