যুক্তরাজ্যের ফ্যাশন আইকন আলেক্সা চাং তার স্টাইলের জন্য সারা বিশ্বে পরিচিত। সাধারণত নিয়মিত জিন্স পরতে দেখা গেলেও এবার তাকে দেখা গেছে দুই দশকের পুরনো নস্টালজিক লুক ‘ক্যামো ট্রাউজার্স’ বা সামরিক ধাঁচের প্যান্টে। দীর্ঘ ছয় বছর আলেক্সার স্টাইল নিয়ে কাজ করা সাংবাদিক নাটালি মানরো তার এই রূপান্তরকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন।
ফ্যাশন বিশ্লেষকদের মতে, সাধারণত খুব সাধারণ বা আন্ডারস্টেটেড সাজসজ্জা পছন্দ করেন আলেক্সা। তবে এবার তিনি ভিন্ন পথে হেঁটে গাঢ় প্রিন্টের এই প্যান্টটি বেছে নিয়েছেন। অতিরঞ্জিত কোনো সাজ ছাড়া খুব সাধারণ সাদা ক্রপ টপ এবং ব্যালে ফ্ল্যাট জুতার সাথে তিনি প্যান্টটি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।
এই নতুন স্টাইলটি অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। যারা নিয়মিত জিন্স পরে অভ্যস্ত, তাদের জন্য ক্যামো ট্রাউজার্স হতে পারে নতুন একটি বিকল্প। রঙের বিন্যাসের কারণে এই প্যান্টটি যেকোনো সাধারণ পোশাকের সাথে সহজেই মানিয়ে যায়। গাঢ় সবুজ রঙের এই ট্রাউজার্সের সাথে চকলেট ব্রাউন, মাখন হলুদ বা হালকা গোলাপি রঙের পোশাকও বেশ মানানসই হতে পারে।