ঢাকাThursday , 6 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

ফিজি দ্বীপে ছুটি কাটাচ্ছেন হ্যালি বেরি, সোশ্যাল মিডিয়ায় নজরকাড়া ছবি


August 6, 2026 11:45 am
Link Copied!

ফিজি দ্বীপে ছুটি কাটানোর সময় সমুদ্র সৈকতে সাহসী লুকে ধরা দিয়েছেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী হ্যালি বেরি। সঙ্গী ভ্যান হান্টের সঙ্গে এই নিরিবিলি দ্বীপে কাটানো সময়ের বেশ কিছু ছবি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ৫৯ বছর বয়সী এই অভিনেত্রী নিজের শারীরিক ফিটনেস ও সাবলীল উপস্থিতিতে মুগ্ধ করেছেন ভক্তদের।

ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, সূর্যাস্তের সময় সমুদ্রের তীরে কালো রঙের লেস লঞ্জারি ও তার ওপর অ্যানিমেল প্রিন্টের কভার-আপ পরে হাঁটছেন হ্যালি বেরি। তার ছোট চুল ও হাসিমুখের ছবিগুলো মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। একটি ছবিতে তাকে সোনার রঙের বিকিনিতে পুলের ধারে বিশ্রাম নিতে দেখা গেছে। সব মিলিয়ে দ্বীপের শান্ত জীবন দারুণ উপভোগ করছেন তিনি।

অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, এই ভ্রমণের একমাত্র খারাপ দিক হলো প্রতিটি দিনের সমাপ্তি ঘটে যাওয়া। এছাড়া তিনি মজার ছলে উল্লেখ করেছেন যে, তারা বেশ আনন্দময় সময় পার করছেন।

আগামী ১৪ আগস্ট ৬০ বছরে পা দেবেন এই অভিনেত্রী। বয়সের এই মাইলফলক সম্পর্কে সম্প্রতি এক পডকাস্টে তিনি বলেন, ৬০ বছর বয়সটাকে এখন আর তার কাছে বয়সের ভার বলে মনে হয় না। বরং আগের চেয়ে তিনি নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী ও সুখী বোধ করছেন।

ক্যারিয়ার থেকে অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে হ্যালি বেরি স্পষ্ট জানিয়েছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশাগত জীবন থেকে দূরে সরে যাওয়ার কোনো কারণ নেই। তিনি তার ১৮ বছর বয়সী মেয়ে নাহলাকে সবসময় পরামর্শ দেন এমন কিছু বেছে নিতে যা সে ভালোবাসে, যেন অবসরের কথা কখনো মাথায় না আসে। তার মতে, কাজ ও সক্রিয় থাকা মানুষকে চিরতরুণ রাখে।