ঢাকাFriday , 7 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

অ্যান্ড্রয়েড ফোনের জন্য আবারও ফিরল সানবার্ড মেসেজিং


August 6, 2026 3:00 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান সানবার্ড মেসেজিং আবারও তাদের মেসেজিং অ্যাপটি চালু করেছে, যা অ্যান্ড্রয়েড ফোনে আইমেসেজ (iMessage) ব্যবহারের সুবিধা দেবে। গোপনীয়তার ঝুঁকির কারণে ২০২৩ সালে অ্যাপটি বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে বুধবার আনুষ্ঠানিকভাবে এর প্রত্যাবর্তন ঘোষণা করা হয়েছে।

সানবার্ড মেসেজিংয়ের মূল লক্ষ্য হলো অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীদের মধ্যে মেসেজিংয়ের দূরত্ব কমিয়ে আনা। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা আইফোন ব্যবহারকারীদের মতো ‘ব্লু বাবল’ মেসেজ আদান-প্রদান করতে পারবেন। এটি আইমেসেজ, আরসিএস (RCS) এবং সাধারণ এসএমএস ও এমএমএস মেসেজকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসে।

অ্যাপটিতে এখন প্রাইমারি ও সেকেন্ডারি নামে দুটি ট্যাব রয়েছে, যেখানে ব্যবহারকারীরা তাদের গুরুত্বপূর্ণ কথোপকথনগুলো সাজিয়ে রাখতে পারবেন। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আইফোন ব্যবহারকারীদের সঙ্গে গ্রুপ চ্যাটে যে সীমাবদ্ধতার সম্মুখীন হন, তা দূর করতেই অ্যাপটি কাজ করছে বলে দাবি করেছেন সানবার্ড মেসেজিংয়ের সিইও ড্যানি মিজরাহি। তিনি জানান, সানবার্ডের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও আইফোনের মতো রিঅ্যাকশন, রিপ্লাই এবং উচ্চমানের ভিডিও আদান-প্রদানের পূর্ণ সুবিধা পাবেন।

গোপনীয়তার বিষয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগের সমস্যার সমাধান করে তারা মেসেজ এনক্রিপশনের ব্যবস্থা করেছে এবং ব্যবহারকারীর তথ্য তাদের সার্ভারে জমা রাখা হবে না। অ্যাপটি ব্যবহারের জন্য আইফোন আইডির প্রয়োজন হবে এবং ওয়ান-টাইম পাসওয়ার্ডের মাধ্যমে প্রমাণীকরণ সম্পন্ন করা হবে।

বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই অ্যাপটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ১৪ দিনের ফ্রি ট্রায়াল শেষে মাসিক ৩ ডলার বা বার্ষিক ২৫ ডলার সাবস্ক্রিপশন ফি দিয়ে এটি ব্যবহার করা যাবে।