ঢাকাFriday , 7 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

এক সপ্তাহে দুইবার বদলি মাউশির দুই কর্মকর্তা


August 7, 2026 12:00 am
Link Copied!

বাংলাদেশের ঢাকা শহরের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক ইউনূছ ফারুকী ও সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরীকে এক সপ্তাহে দুইবার বদলি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে বৃহস্পতিবার (৬ আগস্ট) তাদের এই নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়। সরকারি কর্মক্ষেত্রে এমন ঘনঘন বদলি প্রশাসনিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, গত ৩ আগস্ট তাদের মাউশি থেকে সরিয়ে দুটি হাইস্কুলে বদলি করা হয়েছিল। সেই আদেশের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার তাদের কর্মস্থল পরিবর্তন করে নতুন আদেশ জারি করা হয়।

উপ-পরিচালক মো. ইউনূছ ফারুকীকে প্রথম দফায় কুমিল্লার নাঙ্গলকোটের এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে বদলি করা হয়েছিল। নতুন আদেশে তাকে কুমিল্লার দাউদকান্দির বেগম আমেনা সুলতান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে, এস এম জিয়াউল হায়দার হেনরীকে ৩ আগস্ট ময়মনসিংহের হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে বদলি করা হয়। বৃহস্পতিবারের নতুন প্রজ্ঞাপনে তাকে ঢাকার সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে পদায়ন করা হয়েছে।

মাউশি সূত্রে জানা গেছে, প্রথম দফায় পাওয়া কর্মস্থল পছন্দ না হওয়ায় তদবিরের মাধ্যমে তারা তুলনামূলক ভালো বিদ্যালয়ে বদলি নিশ্চিত করেছেন। এর ফলেই এক সপ্তাহে দুইবার বদলির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে উপ-পরিচালক ইউনূছ ফারুকী জানান, সরকারি চাকরি করলে কর্তৃপক্ষের আদেশ মেনে যেকোনো স্থানে যেতে হবে। তিনি বলেন, আগের তুলনায় এবার ৯ জন শিক্ষকের একটি বিদ্যালয়ে তাকে পদায়ন করা হয়েছে। যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানেই তিনি কাজ করবেন।