ঢাকাTuesday , 22 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

শরৎকালীন ফ্যাশনে মিনিমালিস্ট লুক: ৭টি অপরিহার্য পোশাক

International Desk
August 7, 2026 10:00 pm
Link Copied!

যুক্তরাজ্যের লন্ডন থেকে ফ্যাশন সম্পাদক লরেন কানিংহাম আসন্ন শরৎকালের জন্য মিনিমালিস্ট ঘরানার ক্যাপসুল ওয়ার্ডরোব বা পোশাকের তালিকার পরামর্শ দিয়েছেন। গ্রীষ্মের বিদায়লগ্নে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে মানানসই এবং অভিজাত লুক ধরে রাখতে এই সাতটি পোশাকের সমন্বয় জরুরি বলে তিনি উল্লেখ করেন।

ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, পুরোপুরি ভারী শীতের পোশাকে যাওয়ার আগে হালকা এবং আরামদায়ক পোশাক বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। এই তালিকায় প্রথমত রয়েছে নিউট্রাল কার্ডিগান, যা হালকা ঠান্ডায় কাঁধের ওপর জড়িয়ে রাখা যায়। এরপর রয়েছে বেলুন ট্রাউজার্স, যা জিন্সের বিকল্প হিসেবে বর্তমানে বেশ জনপ্রিয়।

আউটফিটের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ট্রেন্চ কোট, যা যেকোনো পোশাকের ওপর অনায়াসেই পরা যায়। চতুর্থত, ফ্ল্যাট জুতার বিকল্প হিসেবে ব্লক হিল ব্যালে ফ্ল্যাটস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, যা অফিসেও মানানসই।

অন্যান্য পোশাকের মধ্যে রয়েছে সিল্ক ট্রাউজার-টপ সেট, যা আরামের পাশাপাশি অভিজাত লুক দেয়। এছাড়া সাধারণ সাদা টি-শার্টের পরিবর্তে হালকা স্ট্রাইপের টি-শার্ট এবং শরৎকালীন প্রিন্টের সিল্কি ড্রেস ব্যবহারের মাধ্যমে স্টাইলিশ অথচ পরিমিত লুক বজায় রাখা সম্ভব বলে ফ্যাশন বিশ্লেষকরা মনে করছেন।