ঢাকাMonday , 5 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

আদিবাসী দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতায় জেকেকেএনইবি চ্যাম্পিয়ন

Truth Post
August 8, 2026 9:30 am
Link Copied!

বাংলাদেশের ঢাকার মণিপুরিপাড়ায় দ্য মেট্রোপলিটন ক্রিশ্চিয়ান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি অডিটরিয়ামে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জেকেকেএনইবি) এবং রানার্সআপ হয়েছে গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ)। আন্তর্জাতিক আদিবাসী দিবস সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে আদিবাসী অধিকার আদায়ে তরুণদের ভূমিকা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

প্রতিযোগিতাটির ফাইনাল পর্বে বিতর্কের বিষয় ছিল, ‘সাংবিধানিক স্বীকৃতি ছাড়া আদিবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব নয়’। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত। তিনি বলেন, আদিবাসীদের অধিকার, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণ করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। বৈচিত্র্য রক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রলয় নকরেক। এছাড়া প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক শহিদুল ইসলাম খান, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক সেবাষ্টিন রেমা, উপসচিব হেমন্ত হেনরী কুবি, যুগ্ম সচিব ব্রেনজন চাম্বুগং এবং ঢাকা ওয়ানগালার সাবেক নকমা শুভজিৎ ঘাগ্রা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১ আগস্ট গুলশানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রথম পর্বে আটটি দল অংশ নিয়েছিল। এর ধারাবাহিকতায় শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে বিজয়ী দলকে ২০ হাজার টাকা ও ক্রেস্ট এবং রানার্সআপ দলকে ১০ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ফাইনালের সেরা বিতার্কিককেও পুরস্কৃত করা হয়েছে। গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ) এই প্রতিযোগিতার আয়োজন করে এবং এতে সহযোগিতা করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।