ঢাকাTuesday , 6 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

নতুন আংটিতে প্রকাশ্যে জেন্ডায়া ও টম হল্যান্ড, বিয়ের গুঞ্জনে সরগরম নেটদুনিয়া

International Desk
August 9, 2026 10:30 pm
Link Copied!

যুক্তরাজ্যের লন্ডনে একসঙ্গে দেখা গেছে হলিউডের তারকা জুটি জেন্ডায়া ও টম হল্যান্ডকে। কফিশপে সময় কাটানোর সময় তাদের আঙুলে একই ধরনের সোনার আংটি লক্ষ্য করা গেছে। এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তাদের বিয়ের বিষয়টি নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরেই গোপনে প্রেমের সম্পর্কে রয়েছেন এই জুটি। শোনা যাচ্ছে, লন্ডনের কাছে কিংস্টন-আপন-টেমসের একটি বিলাসবহুল হোটেলে বিয়ের পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা। তবে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রেখে চলেছেন এই দুই তারকা।

সম্প্রতি জেন্ডায়াকে দেখা গেছে সাধারণ ক্যাজুয়াল পোশাকে। নীল জিন্স এবং ওভারসাইজ টি-শার্টের সঙ্গে তার পায়ে ছিল বারগুন্ডি রঙের মখমলের ব্যালেরিনা ফ্ল্যাট জুতো। জেন্ডায়ার সঙ্গে টম হল্যান্ডকেও বেশ খোশমেজাজে দেখা গেছে। মূলত তাদের আঙুলের সোনার আংটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এর আগে জেন্ডায়াকে আংটি পরতে দেখা গেলেও, টম হল্যান্ডের আঙুলে প্রকাশ্যে আংটি দেখা যাওয়ার ঘটনা এই প্রথম।