ঢাকাThursday , 10 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

মহাত্মা গান্ধীর চরিত্রে মনোজ বাজপেয়ি, প্রকাশ্যে নতুন লুক


September 10, 2026 6:45 pm
Link Copied!

ভারতের মুম্বাইয়ে মহাত্মা গান্ধীর স্বাধীনতা সংগ্রামের ২১ দিনের অজানা ইতিহাস নিয়ে নির্মিতব্য সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা মনোজ বাজপেয়ি। নির্মাতা সুধীর মিশ্র পরিচালিত এই সিনেমাটি ভারতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিনেমার নাম ও মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গান্ধীর লুকে মনোজ বাজপেয়ির একটি ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে তাকে জনসভায় অনুগামীদের মাঝে দেখা গেছে। এই লুকটি দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সৌরভ শুক্লা। অনুভব সিনহা ও নরেন্দ্র হিরাওয়াতের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি কেবল ঐতিহাসিক ঘটনার বয়ান নয়, বরং সেই সময়ের আবেগ ও মানবিক দিকগুলোকেও ফুটিয়ে তুলবে।

এদিকে আগামী ১১ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে মনোজ বাজপেয়ি অভিনীত সিনেমা ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’। অরবিন্দ আদিগার উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন বোমান ইরানি ও দিব্যা দত্ত।