ঢাকাMonday , 5 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

স্টিল সিটি কন কনভেনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা ক্রিস্টোফার ল্যাম্বার্ট

International Desk
August 10, 2026 4:15 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় স্টিল সিটি কন কনভেনশনে অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন হাইল্যান্ডার খ্যাত তারকা ক্রিস্টোফার ল্যাম্বার্ট। কনভেনশনে ভক্তদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি তার হোটেলে বিশ্রামে আছেন বলে জানানো হয়েছে।

অভিনেতার প্রতিনিধির ভাষ্যমতে, পর্যাপ্ত ঘুমের অভাব এবং দিনভর পর্যাপ্ত খাবার না খাওয়ার ফলে তার রক্তে শর্করার মাত্রা কমে গিয়েছিল। এছাড়া কনভেনশন আয়োজকদের মতে, প্রচণ্ড গরম এবং পানিশূন্যতার কারণে তিনি কিছুটা অসুস্থ বোধ করছিলেন, যার ফলে তাকে বসে পড়তে হয়েছিল।

৬৯ বছর বয়সী এই অভিনেতা বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন। আয়োজকরা জানিয়েছেন, শারিরীক অস্বস্তি কাটিয়ে তিনি এখন ভালো আছেন এবং রোববার পূর্বনির্ধারিত ফটো সেশন ও প্রশ্নোত্তর পর্বে তার অংশ নেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, আশির দশকের জনপ্রিয় চলচ্চিত্র হাইল্যান্ডারে অমর তলোয়ারবাজ কনর ম্যাকলিওডের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পান ক্রিস্টোফার ল্যাম্বার্ট। এছাড়া মোর্টাল কমব্যাট ও গ্রেস্টোকের মতো চলচ্চিত্রেও তার অনবদ্য অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছে। গত বছর পিঠে চোট পাওয়ার কারণে তিনি সুইডেনের একটি উৎসবে যোগ দিতে পারেননি। এবার সুস্থ হওয়ার পর চলতি মাসের শেষদিকে তার আরও কয়েকটি কনভেনশনে অংশ নেওয়ার শিডিউল রয়েছে।