ঢাকাMonday , 10 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

নাটকীয় ওজন কমিয়ে আলোচনায় জন গুডম্যান


August 10, 2026 9:15 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের একটি মুদি দোকানে অভিনেতা জন গুডম্যানের সঙ্গে হঠাৎ দেখা হওয়ার পর তার সাম্প্রতিক একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা ডেভিড ডিলুইস। এই ছবি দেখে অনেক ভক্তই অবাক হয়েছেন, কারণ ৭৪ বছর বয়সী এই অভিনেতাকে আগের তুলনায় বেশ ঝরঝরে ও ভিন্ন দেখাচ্ছে। ডিলুইস ছবিটির ক্যাপশনে গুডম্যানকে একজন ‘কিংবদন্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

জন গুডম্যান দীর্ঘদিন ধরেই তার ওজন কমানোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এক সময় তার ওজন ৪০০ পাউন্ডের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু ২০১০ সাল থেকে তিনি সুশৃঙ্খল জীবনযাপন শুরু করেন। বিশেষ করে খাবার তালিকা থেকে চিনি বাদ দেওয়া এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে তিনি শত পাউন্ডের বেশি ওজন কমাতে সক্ষম হন।

নিজের এই পরিবর্তনের বিষয়ে গুডম্যান জানান, তিনি আগে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে অভ্যস্ত ছিলেন। তবে তিনি নিয়মিত হাঁটা এবং বক্সিং প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন। এছাড়া ২০০৭ সালে মদ্যপান ছেড়ে দেওয়া তার সুস্থ জীবনযাপনে বড় ভূমিকা রেখেছে। তার দীর্ঘদিনের প্রশিক্ষক ম্যাকি শিলস্টোনের মতে, ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাস অনুসরণ এবং শারীরিক কসরত নিয়মিত বজায় রাখার ফলেই গুডম্যান তার শারীরিক এই পরিবর্তন ধরে রাখতে পেরেছেন।