ঢাকাSaturday , 3 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

২০০ দিন শুটিং আর দুই সংস্করণ, টক্সিক নিয়ে মুখ খুললেন যশ

International Desk
August 10, 2026 12:45 pm
Link Copied!

ভারতের বেঙ্গালুরুতে এক প্রচার অনুষ্ঠানে অভিনেতা যশ জানিয়েছেন, তার বহু প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’ আগামী ২৬ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে। সিনেমার কাজ বন্ধ হয়ে যাওয়া বা পিছিয়ে যাওয়া নিয়ে চলা নানা গুঞ্জনের জবাব দিয়েছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, ছবিটির শুটিং সম্পন্ন করতে প্রায় ২০০ দিন সময় লেগেছে এবং এর দুটি সংস্করণ শুট করা হয়েছে।

শুটিং নিয়ে যশ বলেন, প্রতি ১০-২০ দিন অন্তর একটা করে খবর দেখতে পাই যে, কোনও ছবি বন্ধ হয়ে গিয়েছে বা কোনও ছবির কাজ থমকে গিয়েছে। এই খবরগুলো কিসের ভিত্তিতে লেখা হয়, তা আমার জানা নেই। তিনি জানান, দুই বছর আগে ৮ আগস্ট কাজ শুরু হয়েছিল এবং প্রতিটি পয়সার হিসাব দর্শক পর্দায় দেখতে পাবেন।

ছবির প্রস্তুতির বিষয়ে যশ বলেন, এই ছবির কাজ অত্যন্ত কঠিন ছিল এবং এর জন্য তাকে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হয়েছে। কাজের এই দীর্ঘ ও কঠিন সময়ে পাশে থাকার জন্য তিনি তার স্ত্রী রাধিকা পণ্ডিতকে ধন্যবাদ জানান।

কন্নড়, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও ইংরেজি ভাষায় মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটির ট্রেলার গত ৮ আগস্ট প্রকাশ করা হয়েছে।