ঢাকাSaturday , 3 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

৭ম বর্ষপূর্তি উপলক্ষে সুন্দরায় ৭০ শতাংশ পর্যন্ত ছাড়

Truth Post
August 10, 2026 1:15 pm
Link Copied!

বাংলাদেশের বিউটি ডেস্টিনেশন ‘সুন্দরা’ তাদের যাত্রা শুরুর ৭ বছর পূর্তি উপলক্ষে প্রিমিয়াম বিউটি পণ্যে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ের ক্যাম্পেইন ঘোষণা করেছে। ২০১৯ সালে যাত্রা শুরুর পর থেকে অথেনটিক বিউটি প্রোডাক্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে সুন্দরা। বর্তমানে তাদের রিটেইল স্টোর ও ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ১৫০টিরও বেশি আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

ক্যাম্পেইনের পণ্য সম্ভার

অ্যানিভার্সারি ক্যাম্পেইন উপলক্ষে লাক্সারি ফ্র্যাগ্রান্স, স্কিনকেয়ার, মেকআপ, ক্যান্ডেল এবং বিউটি অ্যাক্সেসরিজের বিশাল সংগ্রহে এই ছাড় দেওয়া হচ্ছে। গ্রাহকরা ম্যাক কসমেটিক্স, ববি ব্রাউন, ক্লিনিক, ক্ল্যারিন্স, প্রাডা, রাবানি, ক্যারোলিনা হেরেরা, জিমি চু, কোচ, টম ফোর্ড, জো ম্যালোনি লন্ডন, ইয়েভেস সেইন্ট লরেন্ট এবং জারজফের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের পণ্য কিনতে পারবেন। এছাড়া সুন্দরার নিজস্ব কালেকশনের মেকআপ ব্রাশ ও স্পঞ্জও এই অফারের অন্তর্ভুক্ত।

কিভাবে পাওয়া যাবে

সীমিত সময়ের এই ক্যাম্পেইনটি সারাদেশের সব সুন্দরা আউটলেট এবং তাদের অফিশিয়াল ওয়েবসাইট (www.sundora.com.bd) থেকে উপভোগ করা যাবে। বিউটি প্রেমীরা তাদের পছন্দের পণ্যগুলো আকর্ষণীয় মূল্যে এখান থেকে সংগ্রহ করতে পারবেন।