ঢাকাFriday , 11 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

চলে গেলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম


September 11, 2026 11:15 am
Link Copied!

বাংলাদেশের ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম ইন্তেকাল করেছেন। তার বড় ভাই কামাল আহমেদ বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভোগা এই লেখক ৬২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। বাংলা শিশুসাহিত্যে নিজস্ব ধারা তৈরি করা এই লেখকের মৃত্যুতে সাহিত্য অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১৩ আগস্ট তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি ঘটলে গত রবিবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৭ মিনিটে তিনি মারা যান।

১৯৬৪ সালের ৭ এপ্রিল পুরান ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। দীর্ঘ কর্মজীবনে তিনি শিশুদের জন্য দুই শতাধিক বই লিখেছেন। তার লেখায় শিশুদের মনস্তত্ত্ব, আনন্দ-বেদনা ও কল্পনার জগত সহজ ও প্রাণবন্ত ভাষায় ফুটে উঠত।

অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এছাড়া দেশের ভেতর ও বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মাননা ও পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন।