ঢাকাTuesday , 11 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

আখেরি চাহার সোম্বা: আগামীকাল দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

Truth Post
August 11, 2026 5:15 pm
Link Copied!

বাংলাদেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসা আগামীকাল বুধবার (১২ আগস্ট) ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষা ক্যালেন্ডারে দিনটি ছুটি হিসেবে নির্ধারিত থাকায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ফারসি শব্দ ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। হিজরি সনের সফর মাসের শেষ বুধবার পালিত হয় আখেরি চাহার সোম্বা। ইসলামি ধর্মবিশ্বাস অনুযায়ী, এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) দীর্ঘ অসুস্থতার পর সাময়িকভাবে সুস্থতা লাভ করেছিলেন। মুসলিম সমাজে দিনটি শুকরিয়া ও আনন্দের দিন হিসেবে বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়।

আগামী ১২ আগস্ট আরবি সফর মাসের ২৫ তারিখ হিসেবে দিনটি পালিত হবে। এই উপলক্ষেই শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।

ছুটির পরদিন অর্থাৎ বৃহস্পতিবার (১৩ আগস্ট) শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যথারীতি খোলা থাকবে। এরপর সাপ্তাহিক ছুটির কারণে পরবর্তী দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।