ঢাকাFriday , 14 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

এসএসসিতে শতভাগ ফেল করা ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের উদ্যোগ


August 13, 2026 5:15 am
Link Copied!

বাংলাদেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ ফেল করা ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের প্রধানদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে, যার মাধ্যমে ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট সব শিক্ষক ও কর্মচারীর বেতন-ভাতা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শতভাগ অকৃতকার্য হওয়ার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে শিক্ষা প্রশাসন। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, এর মধ্যে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন শূন্য পাস করা ২২৬টি প্রতিষ্ঠানের প্রধানকে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ৫৭টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ২৯টি প্রতিষ্ঠানের প্রধানদেরও দ্রুত শোকজ চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে। শিক্ষায় মান নিশ্চিত করতে এবং ফলাফল বিপর্যয়ের দায়বদ্ধতা নিরুপণে মন্ত্রণালয় এ উদ্যোগ গ্রহণ করেছে।