ঢাকাWednesday , 4 November 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

২০২৬ সালের এমি অ্যাওয়ার্ডসে ডলি পার্টন ও রব রাইনারকে আবেগঘন শ্রদ্ধা


September 15, 2026 8:45 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ৭৮তম এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কিংবদন্তি সঙ্গীতশিল্পী ডলি পার্টন ও জনপ্রিয় নির্মাতা রব রাইনারের প্রতি আবেগঘন শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। অনুষ্ঠানে তাদের দীর্ঘদিনের সহকর্মী ও পরিচিতরা তাদের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন, যা এই আসরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।

অভিনেত্রী স্যালি ফিল্ড অনুষ্ঠানে ডলি পার্টনের স্মৃতির প্রতি সম্মান জানান। তিনি বলেন, যদি পৃথিবীতে সত্যি ফেরেশতা বলে কিছু থাকে, তবে আমরা ডলি পার্টনকে হারিয়েছি। স্যালি ফিল্ড তাকে একজন অসাধারণ মানুষ ও মানবতার সেবক হিসেবে বর্ণনা করেন। উল্লেখ্য, ৮০ বছর বয়সী ডলি পার্টন গত ২৫ আগস্ট ক্যান্সারের সাথে লড়াই করে মারা যান। স্যালির বক্তব্যের পর রেবা ম্যাকএন্টায়ার মঞ্চে পার্টনের ১৯৮৩ সালের জনপ্রিয় গান ‘অ্যাপালাচিয়ান মেমোরিজ’ পরিবেশন করেন।

অনুষ্ঠানে পরিচালক রব রাইনারকেও স্মরণ করা হয়। জেমি লি কার্টিস রব রাইনারের প্রশংসা করে তাকে একজন দয়ালু ও বন্ধুসুলভ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন। গত ডিসেম্বরে স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারসহ মারা যান রব রাইনার। সম্প্রতি ক্রিয়েটিভ আর্টস এমি পুরস্কারে ‘দ্য বিয়ার’ নাটকে অভিনয়ের জন্য তাকে মরণোত্তর এমি প্রদান করা হয়। অভিনয়ের জন্য দুই এমি পুরস্কারের মধ্যে ৪৮ বছরের ব্যবধানের রেকর্ড এখন তার দখলে।

এ ছাড়াও অনুষ্ঠানে প্রয়াত অভিনেত্রী ক্যাথরিন ও’হারার প্রতি শ্রদ্ধা জানান ম্যাকোলে কালকিন, অ্যানি মারফি ও ড্যান লেভি। চলতি বছরের জানুয়ারিতে ৭১ বছর বয়সে মারা যান এই অভিনেত্রী। তার সহকর্মীরা তাকে একজন প্রাণবন্ত ও মমতাময়ী মানুষ হিসেবে স্মরণ করেন।