ঢাকাSaturday , 15 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

অফিস সহকারী থেকে যুক্তরাষ্ট্রে গবেষক: নতুন ওষুধ উদ্ভাবনে আশুতোষ নাথ


August 15, 2026 1:45 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টনের কলেজ অব ফার্মেসিতে পিএইচডি-পরবর্তী গবেষক হিসেবে যোগ দিতে যাচ্ছেন আশুতোষ নাথ। জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে এই অর্জনের কথা নিজেই জানিয়েছেন তিনি। নিজের গবেষণার মাধ্যমে মানুষের চিকিৎসায় নতুন ও কার্যকর ওষুধ উদ্ভাবনে অবদান রাখাই এখন তাঁর মূল লক্ষ্য।

আশুতোষ নাথের জন্ম চট্টগ্রামের ফটিকছড়িতে হলেও জীবনসংগ্রামের তাগিদে বেড়ে ওঠা খাগড়াছড়ির মানিকছড়িতে। পড়াশোনার খরচ জোগাতে একসময় দোকানে কাজ করা এবং অফিস সহকারী হিসেবে চাকরি করার মতো কঠিন পথ পাড়ি দিতে হয়েছে তাঁকে। বড় ভাইয়ের সহযোগিতা এবং নিজের অদম্য ইচ্ছাশক্তির কারণে তিনি পড়াশোনা চালিয়ে যান।

২০২১ সালের আগস্টে শতভাগ শিক্ষাবৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আশুতোষ। ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টন থেকে জৈব রসায়নে তিনি পিএইচডি সম্পন্ন করেন। পিএইচডি চলাকালীন তিনি হার্ভার্ড মেডিকেল স্কুল ও বোস্টন চিলড্রেনস হসপিটালেও গবেষণার কাজ করেছেন।

চলতি মাসেই তিনি ইউনিভার্সিটি অব হিউস্টনে অধ্যাপক গ্রেগ কুনির গবেষণাগারে দায়িত্ব গ্রহণ করবেন। সেখানে তিনি মেডিসিনাল কেমিস্ট্রি ও ওষুধ আবিষ্কারের ওপর গুরুত্ব দেবেন। নিজের দীর্ঘ সংগ্রামের গল্প নিয়ে আশুতোষ জানান, পিএইচডি তাঁকে কেবল রসায়ন নয়, বরং ধৈর্য এবং ব্যর্থতার পর পুনরায় শুরু করার শিক্ষা দিয়েছে। ভবিষ্যতে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও কম্পিউটেশনাল মডেলিং ব্যবহার করে চিকিৎসা গবেষণায় বড় পরিসরে কাজ করতে চান।