যুক্তরাষ্ট্রের রিয়েলিটি টিভি তারকা কোর্টনি কার্দাশিয়ান তার সাম্প্রতিক গ্রীষ্মকালীন ছুটির একগুচ্ছ ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। পরিবারের সঙ্গে কাটানো এই আনন্দঘন মুহূর্তগুলোতে তাকে বিকিনি পরা অবস্থায় দেখা গেছে, যা তার ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
২০টি ছবির সমন্বয়ে তৈরি একটি স্লাইড শোতে কোর্টনি ভ্রমণের বিভিন্ন অ্যাডভেঞ্চার তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে মরুভূমির পাহাড়ে রক ক্লাইম্বিং, ক্যানিয়নে নৌকা ভ্রমণ এবং ঝুলন্ত সেতু পারাপারের মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছেন ‘বিগ ফ্যামিলি ভ্যাকেশন গার্ল’।
ভ্রমণের ছবিতে কোর্টনির স্বামী ট্র্যাভিস বার্কারকেও তাদের সন্তান রকির সঙ্গে দেখা গেছে। এছাড়াও মেসন ডিসিক, ল্যান্ডন বার্কার এবং আতিয়ানা ডি লা হোয়ার মতো পরিবারের অন্য সদস্যরাও এই ভ্রমণে অংশ নেন।
ছুটির শেষের দিকে কোর্টনি পুলের ধারে কাটানো কিছু ছবিও প্রকাশ করেন। ২০২২ সালে বিয়ের পিঁড়িতে বসা এই তারকা দম্পতি ২০২৩ সালে তাদের প্রথম সন্তানের জন্ম দেন। তাদের মিশ্র পরিবারের এই ভ্রমণটি ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।